মোহাম্মদ মিয়া

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভা সুলতানপুর গ্রামের দারোগার বাড়ির সমাজ সেবক ব্যাংকার আলহাজ মোহাম্মদ মিয়া (৭৭)গতকাল বৃহস্পতিবার ভোরে ইন্তেকাল করেছেন।

(ইন্নালিল্লাহে….রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। গতকাল বাদ আছর নামাজে জানাজা শেষে দারোগার বাড়ি মুছা শাহ জামে মসজিদ প্রাঙ্গনে তাঁর দাফন সম্পন্ন হয়।

ব্যাংকার মোহাম্মদ মিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। মরহুম মোহাম্মদ মিয়া বিএনপি নেতা নুর মোহাম্মদের পিতা।

পূর্ববর্তী নিবন্ধআমেরিকার সাথে চুক্তি বাতিলের দাবিতে সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সভা
পরবর্তী নিবন্ধস্টেশন রোড এলাকায় সন্দেহজনক ঘোরাঘুরি, দুই যুবক গ্রেপ্তার