চট্টগ্রামের আনোয়ারায় জোনাকী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর পুরস্কার বিতরণী ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুন) আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জোনাকী ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এবং গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ রাশেদুল আলম। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংকের সাবেক ডিজি এম বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাহমুদ। উদ্বোধক ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা লায়ন শেখ মোহাম্মদ সোরায়ার হোসেন।
সংবর্ধিত অতিথি ছিলেন চকরিয়া সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো:হারুনুর রশিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এস এম ফোরকান।
আলোচক ছিলেন বাংলাদেশ লোককলা চর্চাকেন্দ্রের প্রধান নির্বাহী ভাস্কর ডি.কে. দাশ মামুন, ফাউন্ডেশনের উপদেষ্টা মাস্টার মুহাম্মদ এমরাকুল আলী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা হিসাবরক্ষণ অফিসার মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ মোজাম্মেল হক, জাগো বাঁশখালীর চেয়ারম্যান মো: আবু সিদ্দিক, ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ জামাল উদ্দিন।
বক্তারা বলেন, শুধু ভালো ফল করলেই চলবে না, সবার আগে ভালো মানুষ হতে হবে। নিজেকে ভালোবাসতে হবে। দেশকে, পরিবারকে ভালোবাসতে হবে। তবে ভালো ফলের সঠিক মূল্যায়ন আসবে।’
এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য, শিক্ষার্থী- অভিভাবকসহ স্থানীয় ব্যক্তিরা।












