শহীদ লিয়াকত স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন– শিক্ষার উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থার অবদানও কিন্তু কম নয়। এক্ষেত্রে শহীদ লিয়াকত স্মৃতি সংসদের অনন্যসাধারণ ভূমিকা কোনভাবেই বিস্মৃত হবার নয়। কেননা শিক্ষার্থীদের মেধা– মননের বিকাশে দীর্ঘ ২৭ বছর যাবত এ সংস্থার অধীনে দেশব্যাপী শিক্ষামূলক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় জীবনে একটি দক্ষ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে সকলকে দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে আসতে হবে বলে তিনি মন্তব্য করেন।
শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উদ্যোগে গতকাল বিকেল ৫টায় মোমিন রোডস্থ সালমা ভবন ২য় তলায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। সংস্থার পরিচালক কাজী মোহাম্মদ আহসানুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন – শহীদ লিয়াকত স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা পরিষদের সচিব মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ। উপদেষ্টা আল্লামা কাজী জসিম উদ্দিন, উপদেষ্টা অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী, উপদেষ্টা স ম শহিদুল হক ফারুকী, উপাধ্যক্ষ কাজী মাওলানা মফিজুর রহমান, উপদেষ্টা মুফতি মাওলানা হেলাল উদ্দীন আলকাদেরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন– সংস্থার সচিব মাসরুর রহমান, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ ফোরকান, আবদুল মালেক রিজভী, মাওলানা নুরুল আলম, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ জিল্লুর রহমান কুতুবী, মোহাম্মদ তারেক হোসাইন ও মোহাম্মদ মহরম আলী প্রমূখ। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ইঞ্জিনিয়ার অধ্যাপক গিয়াস উদ্দীন জাহেদকে পরিচালক ও মাসরুর রহমানকে সদস্য সচিব করে ২০২৬–২৮ সেশনের জন্য ২১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












