মুসলিম জাগরণে অসামান্য অবদান রাখেন আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী (রহ.)

জুঁইফুলের সেমিনারে বক্তারা

| রবিবার , ২ আগস্ট, ২০২৬ at ৭:৩৭ পূর্বাহ্ণ

সমাজ ভাবনামূলক সংস্থা আহিয়ার্ক ও সামাজিক সংগঠন জুঁইফুলের যৌথ আয়োজনে ‘ভারতীয় উপমহাদেশে মুসলিম জাগরণে সদরুল আফাজিল নঈমুদ্দিন মুরাদাবাদী (রহ.)’র নেতৃত্বের বিশ্লেষণ ও ইলমি খিদমত’ শীর্ষক সেমিনার গতকাল নগরীর চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ এস. রহমান হলে অনুষ্ঠিত হয়। কাজী আসিফ আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আতের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখকসংগঠক জুঁই ফুলের প্রতিষ্ঠাতা জিএম মামুন। প্রধান অতিথি আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী বলেন, সদরুল আফাজিল আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী (রহ.) একজন যুগশ্রেষ্ঠ তাত্ত্বিক লেখক ও বিদগ্ধ মনীষী। উপমহাদেশে মুসলিম জাগরণে লেখনীর মাধ্যমে তিনি অসামান্য অবদান রাখেন। তাঁর নেতৃত্বগুণ, প্রজ্ঞা, প্রতিভা ও ইলমি খেদমত দেখে অভিভূত হতে হয়। আল্লামা মুরাদাবাদীর (রহ.) দ্বীনি বিষয়ে মৌলিক চিন্তাধারা ও গভীর পান্ডিত্যের কথা বর্তমান প্রজন্মের মাঝে তুলে ধরা জরুরি। মূল প্রবন্ধে প্রাবন্ধিক জিএম মামুন বলেন, আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদীর (রহ.) তাত্ত্বিক ক্ষুরধার বস্তুনিষ্ঠ লেখনীতে সত্যানুসন্ধিৎসু মানুষ সঠিক ঈমানআক্বিদার দিশা পাচ্ছে। তাঁর লেখনী প্রতিভা ও ইলমি খেদমতের সুফল পাচ্ছেন সর্বস্তরের হকপন্থি মানুষ। এতে সভাপতির বক্তব্য রাখেন কাজী আসিফ আশরাফী। মুহাম্মদ আরিফুল ইসলাম ইরফানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন আদনান তাহসিন আলমদার। সেমিনারে পঠিত প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন অধ্যক্ষ মাওলানা মারেফাতুন নুর, মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আশেকুর রহমান, শেখ মুহাম্মদ আরিফুল ইসলাম, গাজী মুহাম্মদ মুঈনুদ্দীন রেজভী, মুহাম্মদ রাসেল, এইচ.এম. ফরিদুল আলম আশরাফী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাদশাহ মিয়া চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধবায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের ত্রি-বার্ষিক সম্মেলন