বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম বাদশাহ মিয়া চৌধুরীর ৫৯ তম মৃত্যুবার্ষিকী আজ। মরহুম বাদশাহ মিয়া চৌধুরী হাটহাজারীর উত্তর মাদার্শা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম সিটি কলেজ, আইন কলেজ, গার্লস কলেজ (বর্তমানে সরকারী এম ই এস কলেজ), মুসলিম এডকেশন সোসাইটি হাই স্কুল ও মাদার্শা হাই স্কুলসহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে তাঁর অবদান স্মরণীয়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সংগ্রাম কমিটির আহবায়ক ছিলেন। এছাড়া মরহুম বাদশাহ মিয়া চৌধুরী ছিলেন একজন বিশিষ্ট স্কাউট।
তদানিন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক সমবায় ব্যাংকের পরিচালক হিসাবে তাঁর গঠনমূলক কর্মকান্ড প্রশংসা লাভ করেছিল।
শিক্ষা প্রসার ও সামাজিক কর্মকান্ডের জন্য তাঁকে চট্টগ্রামের ‘স্যার সৈয়দ আহমদ’ নামে আখ্যায়িত করা হতো। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বায়তুশ শরফ ও বিভাগীয় সমাজ কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন তাকে মরণোত্তর সম্মানিত করেছে। প্রেস বিজ্ঞপ্তি।












