মীরসরাই–সীতাকুণ্ড সীমান্তবর্তী বড়দারোগারহাট এলাকায় বজ্রপাতে আলীম উদ্দিন (৫৫) নামে এক ধান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে বড়দারোগারহাটের বোর্ড অফিসসংলগ্ন ধানের উঠানে এ ঘটনা ঘটে। নিহতের স্বজন আবু সাঈদ জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যার পর আলীম উদ্দিন ধানের উঠানে ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিলেন। রাত ৮টার দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা জানান, আলীম উদ্দিনের বাবা বক্কর চৌধুরীও ধান ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুর খবরে বড়দারোগারহাটের ব্যবসায়ীসহ স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।













