মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ৪ মার্চ, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

ঢাকা–চট্টগ্রাম রেলরুটের মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি (৫০) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ–পরিদর্শক রাশেদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধ২০০ দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী দিল সতেজ
পরবর্তী নিবন্ধসন্দ্বীপের উন্নয়ন ও আইনশৃঙ্খলা নিয়ে এমপি কামাল পাশার মতবিনিময়