মিনু রানী বিশ্বাস

| বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ at ১০:১৯ পূর্বাহ্ণ

বেসরকারি কারা পরিদর্শক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক উজ্জ্বল বরণ বিশ্বাসের মাতা সমাজসেবী মিনু রানী বিশ্বাস (৮১) গত ১৪ এপ্রিল পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ৩ কন্যা, নাতিনাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ওইদিন রাতে চন্দনাইশের বৈলতলী গ্রামের পারিবারিক শ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, আবু সুফিয়ান এমপি, জসিম উদ্দিন এমপি, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির মহাসচিব এসএন তরুণ কান্তি দে, অ্যাড. চন্দন তালুকদার, লায়ন আর কে দাশ রুপু, আয়ান শর্মা, বিপ্লব পার্থ, সিদ্ধার্থ শংকর দাশ সিধু, বাবুল ঘোষ বাবুন, বিশ্বজিত দত্ত বাবু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, দোদুল কুমার দত্ত, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিশুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স : ইতিহাস ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার
পরবর্তী নিবন্ধইতিহাস পাঠ সমৃদ্ধ জাতি গঠনে সহায়ক শক্তি