মানুষের মৌলিক অধিকার হরণ করার ক্ষমতা সরকারের নেই

মতবিনিময়কালে গোলাম আকবর খোন্দকার

| মঙ্গলবার , ১৮ জানুয়ারি, ২০২২ at ১১:২১ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত, গোলাম আকবর খোন্দকার বলেছেন, সুচিকিৎসা পাওয়া রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার। অথচ জাতির চরম দুর্ভাগ্য যে, সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য আন্দোলন করতে হচ্ছে, রক্ত ঝরাতে হচ্ছে। আইনের দোহাই দিয়ে, জনমতকে উপেক্ষা করে মানুষের মৌলিক অধিকার ভূলুণ্ঠিত করার কোন ক্ষমতা সরকারের নেই। তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান।
গতকাল সোমবার রাঙ্গুনিয়া উপজেলা মৎস্যজীবী দলের নেতৃবন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সভায় অধ্যাপক ইউনুচ চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, মো. নুরুল আমিন, শফিউল আলম চৌধুরী, আবদুল ওহাব কবির চেয়ারম্যান, এস.এ মুরাদ চৌধুরী, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, মো. আবুল কালাম, মোহাম্মদ সেলিম, নেজাম উদ্দিন মিন্টু, ডা. মোহাম্মদ আলী, মো. জাহেদ উল্লাহ, মো. আরিফ হোসেন, জুলফিকার আলী, মো. আবুল কাশেম, মো. মনোয়ার, সদস্য মো. আলম, প্রবীর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দকে সোচ্চার হওয়ার নির্দেশনা দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীন শক্তিশালী নির্বাচন কমিশন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়
পরবর্তী নিবন্ধবিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির যুগে মানুষের চিন্তার জগতও উন্নত হচ্ছে