মাওলানা মোহাম্মদ হোছাইন স্মৃতি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

| মঙ্গলবার , ১৪ এপ্রিল, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

মাওলানা মোহাম্মদ হোছাইন (রহ.) স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫এর পুরস্কার বিতরণ এবং কৃতী সংবর্ধনা অনুষ্ঠান গত ১১ এপ্রিল ফটিকছড়ির আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বৃত্তি বোর্ডের চেয়ারম্যান প্রভাষক এনএম রহমত উল্লাহ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইসহাক। বিশেষ অতিথি ছিলেন সুন্দরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম শহিদুল আজম, সমাজসেবক শওকত হোসেন ও মোহাম্মদ দিদারুল আলম, অ্যাডভোকেট আহমদ কবির করিম, আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন চৌধুরী, অধ্যক্ষ ছালেহ আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আজিজুল করিম, বাগানবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী ইমাম উদ্দিন নূরী, সমাজসেবক নুরুল আমিন সোহেল, সুন্দরপুর প্রবাসী পরিষদের মো. মিজান, মোহাম্মদ ইসমাইল, প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, প্রধান সমন্বয়ক মো. নেজাম উদ্দিন, ব্যবসায়ী আরমান হোসাইন, মাসিক ফটিকছড়ি সংবাদের সম্পাদক আহমদ আলী চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক এম শহীদুল আলম, মাস্টার মোহাম্মদ জয়নাল, নুরুল আবছার, মোহাম্মদ ফোরকান মান্নান প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন মাওলানা করিম মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বৃত্তি বোর্ডের সচিব মো. ইমাম হাসান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউচ্চ ফলনশীল কৃষির জাত বিস্তার শীর্ষক মাঠ দিবস ও আলোচনা সভা
পরবর্তী নিবন্ধশিক্ষা ব্যবস্থায় অনেক পরিবর্তন আনতে হবে