মাইজভাণ্ডার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল

| শনিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:২৪ পূর্বাহ্ণ

গাউছুল আজম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর (.) চান্দ্রবার্ষিক ফাতেহা গত ৩ সেপ্টেম্বর মাইজভাণ্ডার শরীফ শাহী ময়দানে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন সাজ্জাদানশীন শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর (রহ.) অছিয়তনামা মোতাবেক মনোনীত সাজ্জাদানশীন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম মাইজভাণ্ডারী (.)

শুভেচ্ছা বক্তব্য দেন সাজ্জাদানশীন শাহজাদা ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী। এনামুল হক চৌধুরী সেলিম, মাওলানা আলী মরতুজা সিরাজী ও গোলামুর রহমান রাজুর যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল, শানে মাইজভাণ্ডারী কালামের মাধ্যমে মাহফিল শুরু হয়। মাহফিলে অতিথি ছিলেন চট্টগ্রাম৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সরোয়ার আলমগীর, ফটিকছড়ি উপজেলার নির্বাহী অফিসার সাঈদ মো. ইব্রাহিম।

আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতী ছৈয়দ অছিয়র রহমান কাদেরী, নেছারিয়া আলিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন জুবায়ের, উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাছান রেজা ক্বাদেরী, মাওলানা ইদ্রিছ আনসারী, অধ্যক্ষ মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী, মুফতী মুহাম্মদ মাসউদ রিজভী, খতিব মুফতী মাওলানা জহিরুল ইসলাম ফরিদী, সাজাদানশীন মুফতি সৈয়দ সৈয়দুল বারী, খতিব মাওলানা সৈয়দ বশিরুল আলম মাইজভাণ্ডারী, মাওলানা সৈয়দ ইব্রাহীম কাশেমী কাঞ্চনপুরী, শাহজাদা সৈয়দ হারুনঅর রশীদ আমিরী, আওলাদে আব্দুল জলিল বালু শাহ্‌ শাহজাদা শহিদুল আলম সোহেল, হাধুরখীল তাজবিদুল কুরআন মাদ্রাসার সাবেক প্রধান শিক্ষক মাওলানা ইলিয়াছ চৌধুরী, মাওলানা নাজিম উদ্দীন পুরী, শাহজাদা মওলানা সৈয়দ আব্দুল্লাহ আল নোমান, সৈয়দ মোহাম্মাদ নাঈমুল মোস্তফা, মুফতী সৈয়দ মুহাম্মদ সাখাওয়াত হোসাইন গরিবী, সৈয়দ মুহাম্মদ সামুন রশিদ আমিরী, মোহাম্মদ সায়েম উল্লাহ আমিরী, মাওলানা সৌরভ হোসেন চৌধুরী, শাহাজাদা ইসমাইল হোসেন, মাওলানা আফজল হোসেন চৌধুরী, শাহজাদা সৈয়দ জামাল উদ্দিন ফরহাদাবাদী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নেই
পরবর্তী নিবন্ধমাদক থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সামাজিক ঐক্যের বিকল্প নেই : পার্বত্য প্রতিমন্ত্রী