মহানবীর (দ.) রাষ্ট্রদর্শন অনুসৃত হলে দেশে শান্তি ও জননিরাপত্তা প্রতিষ্ঠিত হবে

উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সেমিনারে বক্তারা

| সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৪৬ পূর্বাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উপলক্ষে ইসলামী ফ্রন্ট উত্তর জেলার উদ্যোগে ‘মহানবীর (.) রাজনৈতিক দর্শন: বর্তমান পরিপ্রেক্ষিত’ শীর্ষক সেমিনার গতকাল রোববার আমানবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উত্তর জেলা সভাপতি অধ্যাপক মীর মুহাম্মদ আবদুর রহিম মুনিরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের চেয়ারম্যান কাযী মুঈন উদ্দিন আশরাফী। মুখ্য আলোচক ছিলেন আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. নূ. . ম আকবর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়ার সদস্য গোলামুর রহমান আশরফ শাহ, কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ খোরশেদুল আলম ও সেমিনার প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাস্টার মুহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপক সৈয়দ মুহাম্মদ গিয়াস উদ্দিন। বক্তারা বলেন, মহানবীর (.) জীবনাদর্শের পূর্ণাঙ্গ অনুসৃতির মধ্যে রয়েছে সার্বিক কল্যাণ ও জনমুক্তি। মহানবীর (.) রাষ্ট্রদর্শন তথা রাজনৈতিক দর্শন ছিল সামাজিক সুবিচার, সাম্য ও জনকল্যাণ। তাঁর প্রদর্শিত রাষ্ট্রদর্শন দেশ ও সমাজে অনুসৃত হলে দেশে শান্তি ও জননিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। প্রধান অতিথি বলেন, মহানবীর (.) জীবনাদর্শের পরিপূর্ণ অনুসরণ ব্যতীত জনজীবনে শান্তি ও পরকালীন অনন্ত জীবনে মুক্তি আসবে না। ড. নূ ক ম আকবর হোসেন বলেন, জনজীবনে শান্তি আনতে মহানবীর (.) জীবনাদর্শকে আঁকড়ে ধরতে হবে।

আলোচনায় অংশ নেন অধ্যাপক সৈয়দ মুহাম্মদ জামাল উদ্দীন, এস.এম. জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ মুহাম্মদ মারেফাতুন নূর আলকাদেরী, কাজী মুহাম্মদ হাসানুল করিম মুনিরী, মুহাম্মদ দৌলত খান, মুহাম্মদ আবুল মনসুর, মুহাম্মদ খোরশেদুল আলম, মুহাম্মদ কামাল পাশা চৌধুরী, মুহাম্মদ আবদুল্লাহ আল রায়হান, মুহাম্মদ দিদারুল আলম, অ্যাডভোকেট মুহাম্মদ হামিদ উল্লাহ, মুহাম্মদ মুজিব উদ্দীন আলকাদেরী, মুহাম্মদ সেকান্দর মিয়া, মাস্টার মুহাম্মদ সেকান্দর আলম চৌধুরী, মুহাম্মদ করিম উদ্দীন নূরী, মুহাম্মদ ফরিদুল আলম, মুহাম্মদ শামশুল আলম নঈমী, মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ নুরুল আবছার, মুহাম্মদ এহছানুল করিম, মাহমুদুর রশিদ মাসুদ, মুফতি মুহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ শহিদুল্লাহ কায়সার, মুহাম্মদ ইব্রাহিম খলিল, আজিম উদ্দীন আহমেদ জনি, মুহাম্মদ আলমগীর হোসাইন, মুহাম্মদ আমান উল্লাহ আমান, মোহাম্মদ অহিদুল আলম, অধ্যাপক মোহাম্মদ ইশতিয়াক রেজা, মোহাম্মদ শহিদুল আলম, মুহাম্মদ ফারুক হোসাইন, মোহাম্মদ এনামুল হক মুন্না, হাফেজ মুহাম্মদ মিনহাজ উদ্দিন প্রমুখ। মিলাদ শেষে দেশ ও জাতির শান্তি কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনবীপ্রেম, শান্তি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়
পরবর্তী নিবন্ধচবিতে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ