মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

| শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:২৩ পূর্বাহ্ণ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বাকলিয়া এক্সেস রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চন্দনপুরা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ বলেন, শেখ হাসিনা দেশে গণহত্যার পরও একবারও ক্ষমা চাননি, কোনো আফসোসও করেননি। আবার তিনি ডিসেম্বরে বাংলাদেশে আসার কথা বলেছেন। বাংলাদেশে এলে তার জন্য জেলখানা প্রস্তুত রয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। কারণ তারা হাজারো ছাত্র–জনতা হত্যা করেছে। নগর যুবদলের সহ সভাপতি নাসির উদ্দীন চৌধুরী নাছিম, মো. কামাল উদ্দিন, মোহাম্মদ আলাউদ্দিন, শেখ কামাল আলম, জসিম উদ্দিন, ইদরীস সবুজ, সালাহ উদ্দিন বাসু, সাব্বির ইসলাম ফারুক, আমিন উল্লাহ, মো. সেলিম, ইসমাইল হোসেন লেদু, আবদুল জলিল, মো. হাসান, মোস্তাকিম মাহমুদ চৌধুরী, মো. সোহেল, নুরুদ্দীন, শফি মোস্তফা, মনসুর সওদাগর, সাদ্দামুল হক সাদ্দাম, আব্দুল মালেক, মো. মুরাদ, শফিউল বশর সাজু, মো. ওসমান, মোহাম্মদ জাহেদ, রাকিবুল হাসান রাকিব, মো. আলমগীর , ইয়াকুব খান, মো. খলিল, ওমর ফারুফ, ফরিদ, মো. ইউনুস, মো. রায়হান, মো. আবুল, আব্দুল গফুর, মো. সানি, মো. ফারুক, রুহুল আমিন রাজ, মো. মানিক, মোঃ মামুন, কফিল উদ্দিন, ওমর ফারুক রানা, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ সোহেল, মো. মিজান, সিরাজ খান রাজু, মো. জসিম, সানাউল কাদের সানি, রাজু আহমেদ, মোহাম্মদ সাইফুল, কাউসার, নাজিম উদ্দিন, খোরশেদ আলম, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ রিয়াজ, নুরুজ্জামান বাবলু, ইনজামামুল হক, মোহাম্মদ রশিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার, তিন মাদকসেবীর সাজা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজে স্ফুরণ সাংস্কৃতিক উৎসব