যথাযোগ্য মর্যাদায় গত ১ মে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। মে দিবসের আলোচনা সভায় বক্তারা কাজ, মজুরি ও মর্যাদা নিশ্চিতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) : কাজ, ন্যায্য মজুরি ও মর্যাদা নিশ্চিত করতে শ্রমিকশ্রেণীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত। তিনি বলেন, অধিকার আদায়ে ঐক্যবদ্ধ সংগ্রামের কোনো বিকল্প নেই। মহান মে দিবস উপলক্ষে শুক্রবার নগরীর চেরাগী পাহাড় মোড়ে টিইউসি চট্টগ্রাম জেলার উদ্যোগে আয়োজিত র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানের সঞ্চালনায় কর্মসূচিতে বিভিন্ন খাতের শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।সমাবেশে টিইউসি কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু, পাহাড়তলী আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত, বেসরকারি প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, চা বাগান শ্রমিকনেতা প্রদীপ দাশ, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. পারভেজ, হোটেল ও রেস্টুরেন্ট কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. হানিফ, মিজানুর রহমান এবং মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি সমীরণ দাশ, জাহাজভাঙা শ্রমিকনেতা মানিক মণ্ডল প্রমুখ। এছাড়া উদীচী চট্টগ্রাম জেলার সাংস্কৃতিক দল গণসংগীত পরিবেশন করে এবং সংগঠনের পক্ষ থেকে সংহতি জানান। শেষে লাল পতাকা সজ্জিত বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন রেল স্টেশনে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন : চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকাসহ বৃহত্তর চট্টগ্রামের ৫ জেলায় সকাল ৬ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রেখে বাংলাদেশ সড়ক–পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির উদ্যোগে শ্রমিকের লাল পতাকা মিছিল সহকারে মহান মে দিবস পালন করা হয়। চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক ফেডারেশনের সাথে সংযুক্ত ৪৭টি বেসিক সংগঠন শ্রমিক স্বার্থে বিভিন্ন শ্লোগানসহ মিছিল সহকারে সিআরবি শিরীষতলা চত্বরে জমায়েত হতে শুরু করে। মে দিবসের সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির রবিউল মাওলা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) কমিটির সভাপতি মৃণাল চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক অলি আহমদ, মো. আজম চৌধুরী, মো. ইলিয়াছ, আলাউদ্দিন ফারুক, হারুনুর রশিদ, শাহ আলম হাওলাদার, কামাল উদ্দিন, মো. ইউসুফ, খোরশেদ আলম, আমিরুল ইসলাম, মনসুর আলম, নূর হোসেন, মোহাম্মদ একরাম, হাজী মো. কামাল উদ্দিন, মো. রবিন, কামরুজ্জামান আজিজ, আলী আকবর, ইকবাল হোসেন চৌধুরী, নুরুল আজম রাশেদ, তৌফিকুল ইসলাম, মো. সোলাইমান, জরিফ আলী, মো. আলী চৌধুরী, মো. শফি, দৌলত মিয়া, মধু সরকার, নজরুল ইসলাম, ওমর ফারুক, জাকির হোসেন, তাজুল ইসলাম, কানু মিয়া, দিলীপ সরকার, মো. ইয়াকুব, মো. হাসান, মো. আবদুর রহিম প্রমুখ।

ডাক দিয়ে যাই : বাউবি শিক্ষার্থী কল্যাণ অরাজনৈতিক সংগঠন ‘ডাক দিয়ে যাই’ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল এর আয়োজনে সংগঠনের টাইগারপাস অফিসে বাউবি শিক্ষার্থীদের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি ফরহাদ হোসেন, প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও হাজী মুহাম্মদ মহসিন কলেজের ভিপি মো. পারভেজ খান, বিশেষ অতিথি ছিলেন দূরশিক্ষণ কোচিং সেন্টারের পরিচালক আব্দুল হাকিম, সংগঠনের অর্থ সম্পাদক সাদিয়া চৌধুরী, দপ্তর সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রুবেল হোসেন, সাহিত্য সম্পাদক আসিফ, সহ শিক্ষার্থী কল্যাণ সম্পাদক তানভীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাউবি এসএসসি, এইচএসসি, বিএ/বিএসএস শিক্ষার্থীবৃন্দ।

চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন : গত শুক্রবার ষোলশহর রেললাইন সংলগ্ন মাঠে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি সংগঠনের সভাপতি হাজী নুরুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ ও যুগ্ম সম্পাদক এসএম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পিবিআই সহকারী পুলিশ সুপার আবু জাফর মো. ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন–মো. তোফাজ্জল হোসেন। বক্তব্য দেন, মো. শামসুল ইসলাম খোকন, গিয়াসউদ্দিন, মো. ইলিয়াস, মো. জামাল হোসেন, মো. তোফায়েল, দেলোয়ার, মো. আলী, মো. জুয়েল, মো. ফজলুর রহমান, মো. শামসুল হক, মো. সবুজ, মো. আব্দুর রহমান, হেলাল উদ্দিন, জসিম উদ্দিন, তৌহিদুল ইসলাম, মনির হোসেন, মনির হোসেন গাজী।

অটোরিকশা–অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন : মহানগরীর সিআরবি সাত রাস্তার মোড়ে সকাল ৯ টার সময় চট্টগ্রাম অটোরিকশা–অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইউনিয়নের সভাপতি হাজী মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হারুনূর রশীদ বলেন, মহান মে–দিবস অধিকার বঞ্চিত শ্রমিকদের অধিকার আদায়ের দিন। সভায় আরো বক্তব্য দেন, কার্যকরী সভাপতি মো. সোলাইমান, মো. রফিক, মো. হাসান, মো. ওমর ফারুক, শফিকুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, ইমরান হোসেন, কামাল হোসেন, আবদুল হান্নান রুবেল, মাকসুদুর রহমান মাসুদ, লোকমান হোসেন, শহিদুল ইসলাম প্রমূখ। শেষে এক মিছিল কাজির দেউড়ি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

ইসলামিক ফ্রন্ট : ইসলামিক ফ্রন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন বলেছেন, মে দিবস হচ্ছে– শ্রমিক অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, ন্যায়সঙ্গত মজুরি এবং বৈষম্যহীন সমাজ গঠনের ক্ষেত্রে এক অবিনাশী চেতনা। ইসলামিক ফ্রন্ট মহানগরের উদ্যোগে গত ১ মে নগরীর চেরাগি মোড়স্থ সালমা ভবন শহীদ হালিম মিলনায়তনে আন্তর্জাতিক শ্রমিক দিবসের আলোচনা সভায় প্রধান বক্তারা এসব কথা বলেন।
ইসলামিক ফ্রন্ট মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন– ইসলামিক ফ্রন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন। প্রধান বক্তা ছিলেন মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস ভাইস চেয়ারম্যান কাজী জসিম উদ্দীন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী, যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন, এ এস এম কাউসার।

উদীচী : ‘রক্তে ধোয়া মে তোমায় সেলাম’ এই স্লোগানকে সামনে রেখে গত ১ মে নগরীর শাহ আমানত মার্কেট সংলগ্ন আমতল চত্বরে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে মে দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহসভাপতি প্রাবন্ধিক ও সাংবাদিক জসীম চৌধুরী সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম বিকাশ দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহসভাপতি ডা. অসীম কুমার চৌধুরী, চট্টগ্রাম থিয়েটারের দলপ্রধান অ্যাডভোকেট দীপক চৌধুরী, ভাস্কর ধর প্রমুখ।
এতে গণসংগীত পরিবেশন করেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের শিল্পীকর্মীরা, সংগীত ও নৃত্য পরিবেশন করেন বিশ্বতান–এর শিল্পীবৃন্দ, প্রতিবাদী আবৃত্তি পাঠ করেন শান্তা সেনগুপ্ত, একক সংগীত পরিবেশন করেন সীমা দাশ। স্কেচ গ্যালারি নন্দনের পরিবেশনায় পথনাটক ‘গুপ্তবিদ্যা’ মঞ্চস্থ হয়।

গার্মেন্ট টিইউসি চট্টগ্রাম জেলা : গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে মে দিবস উপলক্ষ্যে সমাবেশ ১ মে সকালে নগরের কদমতলী মোড়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি রাহাতউল্লাহ জাহিদ। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নুরুল আবছার লিটন, সহসভাপতি মোহাম্মদ হানিফ, রিংকু দে, মো. রফিকুল ইসলাম ও ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক তালহা মাহমুদ চৌধুরী।

টিইউসি ফৌজদারহাট–বাড়বকুণ্ড কমিটি : বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) ফৌজদারহাট–বাড়বকুণ্ড শিল্পাঞ্চল কমিটি ও নাভানা ব্যাটারিজ শ্রমিক–কর্মচারী ইউনিয়নের উদ্যোগে লতিফপুর পাকা রাস্তার মাথায় ১ মে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন টিইউসি ফৌজদারহাট–বাড়বকুণ্ড শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. আবু তাহের। অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মছিউদদৌলা। উপস্থিত ছিলেন প্রাইমমুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, এরোমা টি ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, নাভানা ব্যাটারিজ শ্রমিক–কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রাসেল হোসেন, সহসভাপতি সেরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিন হোসেন প্রমুখ।

বেকারি শ্রমিক ইউনিয়ন : চট্টগ্রাম বেকারি অ্যান্ড কনফেকশনারি ওয়ার্কার্স ইউনিয়নের (রেজি. নং চট্ট ১২৪) উদ্যোগে মে দিবসের সমাবেশ ১ মে কদমতলী মোড়ে অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি টিইউসির সাংগঠনিক সম্পাদক রাহাতউল্লাহ জাহিদ, ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. এরশাদ, শেফ একতা সংগঠনের সভাপতি মো. মোসলেহউদ্দিন শান্ত, হাবিবুর রহমান ও মো. মিজানুর রহমান।













