জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের সৃষ্টিশীল ও মানবিক কর্মকাণ্ড প্রশংসনীয়

শিক্ষক সমাবেশে প্রতিমন্ত্রী মীর হেলাল

| রবিবার , ৩ মে, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

ত্বরিকামাইজভাণ্ডারীয়ার প্রবর্তক আওলাদে রাসুল (.) গাউসুল আযম হযরত মাওলানা শাহ্‌্‌ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্‌্‌ মাইজভাণ্ডারী (.)-এর দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.) ট্রাস্টের ব্যবস্থাপনায় গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ১২তম শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের প্রতিপাদ্য বিষয় ছিল ‘শিক্ষার সংকট ও উত্তরণের উপায় : প্রেক্ষিত বাংলাদেশ’। শাহানশাহ্‌্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.) ট্রাস্টের উপদেষ্টা ও চবি ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অধ্যাপক ড. মোহাম্মদ জসীমউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। গেস্ট অব অনার ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন, এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর।

প্রধান অতিথি বলেন, শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.) ট্রাস্টের সৃষ্টিশীল এবং মানবিক কর্মকাণ্ডসমূহ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য যে সকল সেবা নিশ্চিত করা প্রয়োজন প্রত্যেকটি ক্ষেত্রে এই প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ২ কোটি টাকা ব্যয়ে সিসিইউ নির্মাণের জন্য তিনি ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এরূপ সহযোগিতা করার জন্য অনুরোধ জানান। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, বাংলাদেশে কর্মমুখী শিক্ষাকে প্রায়োরিটি দিয়ে সমন্বিত শিক্ষা ব্যবস্থা প্রবর্তন হবে। শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.) ট্রাস্ট বাংলাদেশের শিক্ষা খাত, স্বাস্থ্য খাত এবং সমাজে ঝরে পড়া অবহেলিত মানুষকে নিয়ে কাজ করে যাচ্ছে।

প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন, পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ আবু তৈয়ব, পটিয়া খলিল মীর কলেজের অধ্যক্ষ এস এম মিছবাহ উর রহমান, সীতাকুণ্ড লতিফা সিদ্দীকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া। সমাবেশে চট্টগ্রাম মহানগর এলাকা, ফটিকছড়ি, রাউজান, হাটহাজারী, সীতাকুণ্ড, মীরসরাই, বোয়ালখালী, পটিয়া, চন্দনাইশ, কর্ণফুলী, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলাধীন সরকারিবেসরকারি স্কুল, মাদ্রাসা ও কলেজসমূহের তিন শতাধিক অধ্যক্ষ, প্রভাষক, উপাধ্যক্ষ ও সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এনায়েত বাজার মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক তাসকিয়া তুন নুর তানিয়া ও উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফাহাকিম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মাহবুবুর রহমান। ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টির বাণী পাঠ করেন ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন। কোরআন তেলাওয়াত করেন হাফেজ ক্বারি মাওলানা সোহাইল উদ্দিন, হামদ ও নাত পরিবেশন করেন মাওলানা মুহাম্মদ মুজিবুল হক এবং মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মাওলানা সৈয়দ জিয়াউদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমজুরি ও মর্যাদা নিশ্চিতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
পরবর্তী নিবন্ধশ্রমিকদের বাদ দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়