মইজ্জ্যারটেকে ৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেকে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে মইজ্জারটেকের কর্ণফুলী সিএনজি এন্ড ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. হেলাল উদ্দিন।

গ্রেপ্তাররা হলেন কক্সবাজার জেলার টেকনাফ থানার হাবিব পাড়া এলাকার আলী আজগরের ছেলে মো. হেলাল উদ্দিন (২২) এবং নগরীর চান্দগাঁও শাহ অলিউল্লাহ আবাসিক এলাকার মোহাম্মদ আনোয়ারের ছেলে মোস্তফা কামাল (২২)

পুলিশ জানায়, রাতে ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা দুইজনের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে হেলালের কাছ থেকে ৬ হাজার এবং মোস্তফা কামালের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আইসি মো. হেলাল উদ্দিন বলেন, তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধারের পর মাদক আইনে মামলা রজু করে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধজলকদর খালের আড়াই কিলোমিটার খনন প্রকল্পের উদ্বোধন
পরবর্তী নিবন্ধপটিয়ায় জমে উঠছে কোরবানির পশুর হাট