কর্ণফুলীতে ৩৪০ পিস ইয়াবাসহ শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে মইজ্জ্যারটেক চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শহিদুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাট ইউনিয়নের ঘোড়াপাখিয়া এলাকার দোবু আলীর ছেলে।
কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চেকপোস্টে তল্লাশির সময় শহিদুলকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করে তার কাছ থেকে ৩৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।










