চট্টগ্রামের ভোর মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, রেঞ্চ ডিআইজি আবদুল কুদ্দুছ, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা, ইউএসটিসির মনোরোগ বিশেষজ্ঞ ডা. শফিউল হাসান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর (উত্তর) উপপরিচালক মো. সিরাজুল মোস্তফা।
পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন ভোর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক জহির উদ্দিন বাবু, পরিচালক হাবিবুর রহমান রাজু, পারভেজ আহমেদ, মো. মুজিব উল্লাহ, জসিম আমীর ও মানস মুখার্জী।
অতিথিরা মাদকের কুফল, প্রতিকার ও প্রতিরোধ নিয়ে উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন। এতে কেন্দ্রের সামগ্রিক কার্যক্রমে সন্তুষ্টি জ্ঞাপনসহ এরকম গর্বিত ও ঝুঁকিপূর্ণ কাজের পাশে সবসময় থাকার ইচ্ছার কথা জানানো হয়।











