ভোক্তাদের ক্ষমতায়ন না হলে বাজার নিয়ন্ত্রণ হবে না

ক্যাব খুলশী থানার মতবিনিময়

| বৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪৭ পূর্বাহ্ণ

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারের নানাবিধ উদ্যোগ শুনা গেলেও সেগুলো মাঠ পর্যায়ে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। আর সরকারের এই ব্যর্থতার জন্য ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে বড় ধরনের বৈষম্যকেই দায়ী মনে করছেন ক্যাব নেতৃবৃন্দ। ভোক্তাদের ক্ষমতায়ন না হলে নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণের উদ্যোগ সফল হবেনা। গত ১৫ ফেব্রুয়ারি নগরীর একটি রেস্তোরাঁয় ক্যাব খুলশী থানা আয়োজিত ‘নিত্যপণ্যের অস্থির বাজার-অসহায় ভোক্তাঃ উত্তরণের উপায় ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বিভিন্ন বক্তাগন উপরোক্ত মন্তব্য করেন।থানা সভাপতি লায়ন প্রকৌশলী হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। অতিথি ছিলেন আনসার-১৫ ব্যাটেলিয়নের অধিনায়ক এস এম আজিম উদ্দীন। আলোচনায় অংশ নেন কাজী ইকবাল বাহার ছাবেরী, জেসমিন সুলতানা পারু, আবিদা আজাদ, জান্নাতুল ফেরদৌস, মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, নবুয়াত আরা সিদ্দিকী, হেলাল চৌধুরী, এবিএম হুমায়ুন কবির, মোহাম্মদ জানে আলম, শাহীন চৌধুরী, রেজিয়া বেগম, শাহীন শিরিন, অধ্যাপক মো. আকরাম হোসাইন, অধ্যাপক কাজী রাশেদুল ইসলাম, প্রভাষক সাইফুল্লাহ বায়েজিদ, ইসমাইল ফারুকী, অধ্যক্ষ মনিরুজ্জমান, আবু ইফনুচ, আশিক আরেফিন, চৌধুরী জমিসুল হক, নাসিম উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবাসিক খাতে নতুন গ্যাস সংযোগ চালুর দাবি
পরবর্তী নিবন্ধনগরীতে যুবলীগের বিক্ষোভ