ব্যর্থতাকে ভয় না পেয়ে শেখার সুযোগ হিসেবে নিতে হবে

প্রিমিয়ার ভার্সিটির সেমিনারে ড.কায়কোবাদ

| সোমবার , ২২ জুন, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এবং কম্পিউটার ক্লাবের উদ্যোগে ‘অ্যানালিটিক্যাল স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড সাকসেস স্টোরিজ অব বাংলাদেশি স্টুডেন্টস ইন সিএসই এডুকেশন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার হাজারি লেইনস্থ ভবনে আয়োজিত এ সেমিনারে প্রধান বক্তা ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বুয়েটের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. আতাউর কাতেবি ও প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল। প্রধান বক্তা ড. মোহাম্মদ কায়কোবাদ বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার বিজ্ঞান শিক্ষার বর্তমান অবস্থা, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ অতিথি প্রফেসর ড. আতাউর কাতেবি অ্যানালিটিক্যাল থিংকিংএর প্রসেস সম্পর্কে বলেন এবং মানবকল্যাণে তা কীভাবে কাজে লাগানো যায়, সেসম্পর্কে আলোকপাত করেন। প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল বলেন, প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, দলগতভাবে কাজ করার সক্ষমতা এবং সমালোচনামূলক চিন্তাশক্তি বিকাশের ওপর গুরুত্ব দিতে হবে।

শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রধান বক্তার সঙ্গে মতবিনিময় করেন এবং প্রযুক্তি শিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এছাড়াও প্রধান বক্তার প্রদত্ত বাস্তবধর্মী কিছু সমস্যা তারা সমাধান করে দেখান। উপস্থিত ছিলেন কিংশুক ধর, মোহাম্মদ হাসান, মোহাম্মদ রেজাউর রহমান চৌধুরী, মো. হাসান ও অন্যান্য শিক্ষকশিক্ষিকাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এস এ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ ইসলামী ব্যাংক চট্টগ্রাম আউটস্কার্ট রিজিয়নের মতবিনিময় সভা