আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে খেলাঘর বোয়ালখালী উপজেলা কমিটির উদ্যোগে বর্ণমলার মিছিল ও বোয়ালখালী কেন্দ্রীয় শহীদ মিনারকে বর্ণমালায় সাজানো হয়েছে। গতকাল শনিবার বর্ণমলার মিছিলটি বোয়ালখালীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। মিছিল শেষে বোয়ালখালী কেন্দ্রীয় শহীদ মিনারকে বর্ণমালায় সাজানো হয়। এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, খেলাঘর বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি আবুল ফজল বাবুল, দিশারী খেলাঘরের উপদেষ্টা শ্যামল বিশ্বাস, সোপান খেলাঘর আসরের সভাপতি জসিম উদ্দীন, গোলাম মোস্তফা মেম্বার, শিল্পী শিল্পী উল্লাহ মাহামুদ, লিটন কুমার শীল, রুপম চৌধুরী, নাজমা আকতার, প্রবীর শীল, রাজিয়া সুলতানা, মনিষা শীল, সোনিয়া শীল, চিন্ময় চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











