বোয়ালখালী উপজেলা প্রশাসনের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী মেলা

| শনিবার , ১৩ জুন, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক মনন এবং প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়াস শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এডুকেশন এক্সিলেন্স সাপোর্টএসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এবং বোয়ালখালী উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী, তরুণ উদ্ভাবক ও উদ্যোক্তারা তাদের সৃজনশীল প্রকল্প, বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন এবং ভবিষ্যতমুখী স্টার্টআপ ধারণা উপস্থাপনের সুযোগ পেয়েছে। ফলে নতুন প্রজন্মরা এ উদ্ভাবনী শক্তিকে বিকশিত করে স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান, উপজেলা প্রকৌশলী রনি সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুর ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সঞ্চিতা পালিত, মহানগর বিএনপি নেতা আশরাফুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, জেলা বিএনপির সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান, জেলার সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, পৌরসভা বিএনপি সাবেক আহ্বায়ক শহিদুল্লাহ চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, সাংবাদিক মুজাহিদুল ইসলাম, সাংবাদিক অধীর বড়ুয়া, কধুরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া, সারোয়াতলী পিসিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান প্রমুখ।

এ আয়োজনে উপজেলা ও পৌর এলাকার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষকশিক্ষার্থীদের উদ্ভাবনী প্রর্দশন করে। সভা শেষে প্রধান অতিথি প্রদর্শনকৃত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে প্রথম স্থান অধিকারী সারোয়াতলী ইব্রাহিম নুর উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকারী বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ও তৃতীয় স্থান অধিকারী পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে চট্টগ্রাম বন্দর নিয়ে কোনো পদক্ষেপ নেয়া যাবে না
পরবর্তী নিবন্ধজনজীবনে নারীর রাজনৈতিক নেতৃত্ব বিকাশ এখন সময়ের দাবি