বোধনের ‘লেখাপড়া’র দ্বিতীয় পর্ব কাল

| সোমবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৪৫ পূর্বাহ্ণ

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের ‘আমাদের লেখা আমাদের পড়া : লেখাপড়া’ এর দ্বিতীয় পর্ব আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নগরীর জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে অনুষ্ঠিত হবে। বোধন সদস্যদের মধ্যে যারা কবি অথবা কবি নন, লেখক অথবা লেখক নন, যাদের লেখা পাঠক পর্যন্ত আসে না, তাদেরকে দর্শকদের সামনে ভিন্নভাবে উপস্থাপনের ধারণা থেকেই এই অনুষ্ঠান।

অনুষ্ঠানের প্রতি পর্বে আবৃত্তিশিল্পী, লেখক বা কবির সঙ্গে মঞ্চে থাকবেন একজন অতিথি আলোচক। এবারের পর্বে অতিথি থাকছেন কবি ও শিশুসাহিত্যিক জিন্নাহ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ বাঁশখালী উত্তর জোনের সনদ প্রদান
পরবর্তী নিবন্ধগন্ডামারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু