বেশি দামে আদা বিক্রি, খাতুনগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৮ মে, ২০২৬ at ৫:৫১ পূর্বাহ্ণ

ক্রয় ভাউচার না রাখা এবং বেশি দামে আদা বিক্রির দায়ে খাতুনগঞ্জের দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল দুপুরে চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আনিসুর রহমান এবং রানা দেবনাথ।

মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, খাতুনগঞ্জে মায়ের দোয়া ও আল আরব বাণিজ্যালয় নামের দুইটি আড়তকে ক্রয় ভাউচার দেখাতে না পারা এবং বেশি দামে আদা বিক্রির প্রমাণ পাওয়ায় ৪০ হাজার করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত সপ্তাহে চীনা আদা ১৫০ টাকায় বিক্রি হয়েছে। এক সপ্তাহের দিনের ব্যবধানে চীনা আদা কেজিপ্রতি ৭৫৮০ টাকা বেড়ে গেছে। প্রতিষ্ঠান দুটি কাদের কাছ থেকে পণ্য কিনেছে সেই ভাউচার দেখাতে পারেনি। তারা নিজেদের কমিশন এজেন্ট দাবি করে। ভাউচার না রাখায় স্বাভাবিক মনে হয়নি। তাই সতর্কতামূলকভাবে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাইরের অতিরিক্ত চামড়া নগরে প্রবেশ রোধে ব্যবস্থা চান মেয়র
পরবর্তী নিবন্ধকোরবানির ঈদ কবে, জানা যাবে আজ