বেপজা পাবলিক স্কুল ও কলেজে মতবিনিময়

| মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ইপিজেডস্থ বেপজা পাবলিক স্কুল ও কলেজে গতকাল সোমবার অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রাতিষ্ঠানিক বিভিন্ন দিকনির্দেশনা ও শিক্ষাকার্যক্রমের অগ্রগতির লক্ষ্য নিয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ক্যাপ্টেন মো. আশরাফুল আলম।

বাংলা বিভাগের প্রভাষক সায়মা সুলতানা রাকিবার সঞ্চালনায় সভার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক বিধান দত্ত ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর।

অধ্যক্ষ ক্যাপ্টেন মো. আশরাফুল আলম শিক্ষা প্রদান ও অর্জনের ক্ষেত্রে নিয়মানুবর্তিতা, সার্বিক পরিবেশের উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

উপস্থিত ছিলেন সাংবাদিক আবসার মাহফুজ ও প্রিন্সিপাল অর্পিতা নারগিস ও সকল শিক্ষকশিক্ষিকা, কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ । প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাবেক ছাত্র ইউনিয়ন নেতা ইয়াছিন আলপনার ইন্তেকাল
পরবর্তী নিবন্ধনাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা