ফটিকছড়ির নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাহফিল ও আলোচনা সভা গতকাল সোমবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ব্যাংকার মোহাম্মদ নুর নেওয়াজ চৌধুরী। প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক পারভেজ মোশাররফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাডহক কমিটির সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস মিয়া এবং অভিভাবক সদস্য সাংবাদিক এস এম আক্কাছ। প্রধান আলোচক ছিলেন বিদ্যালয়ের সাবেক হেড মৌলানা আবু তাহের মোহাম্মদ আবদুল আউয়াল।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহানারা বেগম, তিলক কুমার বৈদ্য, মোরশেদ উদ্দিন, জান্নাতুল নাইম, মো. মহিউদ্দিন ও মো. মজিদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।












