বৃষ্টিতে হলো না দ. আফ্রিকা-বাংলাদেশ ইমার্জিং দলের ফাইনাল

| বৃহস্পতিবার , ১৩ আগস্ট, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

ত্রিদলীয় সিরিজে চ্যাম্পিয়ন নির্ধারণী ফাইনালটি শেষ পর্যন্ত মাঠেই গড়ায়নি। বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ ইমার্জিং দল এবং দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ফাইনালটি। প্রিটোরিয়ায় বাংলাদেশদক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বেলা দেড়টায়। কিন্তু বৃষ্টির কারণে টসও হতে পারেনি। চার ঘণ্টা অপেক্ষার পর ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাঠ সংস্কার ও প্রীতি ফুটবল ম্যাচ
পরবর্তী নিবন্ধবাবাকে শেষ বিদায় জানিয়ে মিয়ামিতে ফিরলেন মেসি