বৃক্ষরোপণ পরিবেশ রক্ষা ও সদকায়ে জারিয়ার অনন্য মাধ্যম

ইমলামী শ্রমিক সংঘের বৃক্ষরোপণ অভিযান

| রবিবার , ৭ জুন, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার কার্যক্রম নয়, এটি মানবকল্যাণমূলক একটি ইবাদত এবং সদকায়ে জারিয়ার উত্তম মাধ্যম। একটি গাছ মানুষের খাদ্য, অঙিজেন ও ছায়ার উৎস হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি শুক্রবার বন্দর ইসলামী শ্রমিক সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মুহাম্মদ হেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সহসভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী। শেষে নেতৃবৃন্দ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন এবং বন্দর এলাকার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম রুমেল, রেজাউল করিম সেলিম, রবিউল হাসান, মো. শাহ আলম, মো. আমানুল্লাহ, হারুনুর রশিদ হেলাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের চারদিকে হিংসার চাষ হচ্ছে! এ সময়ে করণীয় কী -৩
পরবর্তী নিবন্ধদুস্থদের মাঝে এ জে খাঁন ফাউন্ডেশনের চাল বিতরণ