বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগামী ৪ জুন চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে পরিবেশ সচেতনতা ও সৃজনশীলতা বিকাশভিত্তিক আয়োজন প্রকৃতি উৎসব। ইপসার সহযোগিতায় এ উৎসবের আয়োজন করছে দৃষ্টি চট্টগ্রাম। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমি মিলনায়তনে।
‘প্রকৃতি বাঁচলে, বাঁচবে দেশ; সবুজ হোক আমাদের বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ উৎসবে থাকছে বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং প্লাস্টিক দূষণ বিষয়ে প্রকৃতি সংলাপ। উৎসবে চট্টগ্রামের স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা দুই বিভাগে অনুষ্ঠিত হবে। শিশু বিভাগে ১ম থেকে ৪র্থ শ্রেণির এবং জুনিয়র বিভাগে ৫ম থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। অন্যদিকে, বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতাও দুই বিভাগে অনুষ্ঠিত হবে। জুনিয়র বিভাগে ৫ম থেকে ৮ম শ্রেণি এবং সিনিয়র বিভাগে ৯ম থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। আগ্রহী প্রতিযোগীদের আজ মঙ্গলবারের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন লিংক দৃষ্টি চট্টগ্রাম–এর ফেসবুক পেজে পাওয়া যাবে। প্রেস বিজ্ঞপ্তি।












