ঐতিহাসিক দশ–ই মহররম মুসলিম মিল্লাতের ঈমানী শহীদ দিবস ও স্বৈরতন্ত্র থেকে মানবতার মুক্তির শাহাদাত দিবস কারবালায় পবিত্র আহলে রাসুলের শাহাদাত দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ সমাবেশে বক্তব্য রাখেন আল্লামা ইমাম হায়াত। সমাবেশে শাহাদাতে কারবালার মূল লক্ষ্য তুলে ধরে আল্লামা ইমাম হায়াত বলেন, সব ধর্মের সব মতপথের সব মানুষের জন্য দয়াময় আল্লাহ ও প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া সমান নিরাপত্তা–অধিকার–স্বাধীনতা ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়ার জন্যই কারবালায় পবিত্র আহলে রাসুলের শাহাদাত। আল্লামা ইমাম হায়াত বলেন, শাহাদাতে কারবালার মৌলিক শিক্ষা এই যে, দয়াময় আল্লাহ ও তাঁর হাবীব প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মোতাবেক রাষ্ট্র ও সম্পদ একক ধর্ম, একক জাতি বা একক গোষ্ঠীর নয়, সবার সব মানুষের।
আল্লামা ইমাম হায়াত বলেন, রাষ্ট্র একক ধর্ম ও একক মতবাদ বা একক জাতির হলে সব মানুষের অধিকার–স্বাধীনতা–নিরাপত্তা হরণ হয়ে মিথ্যা ও জুলুমের স্বৈরদস্যুতা কায়েম হয়ে যায় এবং সত্য ও মানবতা ধ্বংস হয়ে যায়। প্রেস বিজ্ঞপ্তি।












