বিভিন্ন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

| মঙ্গলবার , ৩০ জুন, ২০২৬ at ৫:৫২ পূর্বাহ্ণ

চসিক প্রিমিয়ার কলেজ : চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রিমিয়ার কলেজ পাহাড়তলীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, মিলাদ মাহফিল, এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৮ জুন কলেজ প্রাঙ্গণে সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির দাতা সদস্য এস এম জিয়া উল হুদা। সভাপতিত্ব করেন অধ্যক্ষ রেহানা আক্তার খানম। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক এটিএম জয়নুল আবেদীন। প্রধান অতিথি বলেন, শিক্ষার পরিবেশ সুন্দর রাখা আমাদের নৈতিক দায়িত্ব। আগামী দিনেও প্রিমিয়ার কলেজের উন্নয়ন কর্মকাণ্ড ও শিক্ষার মানোন্নয়নে আমি সার্বিক সহযোগিতা নিয়ে সবসময় পাশে থাকব। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ রেহানা আক্তার খানম বিদায়ী ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দেশ ও দশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

হযরত এয়াছিন শাহ্‌ পাবলিক কলেজ : রাউজান হযরত এয়াছিন শাহ্‌ পাবলিক কলেজে গত ২৫ জুন অনুষ্ঠিত হয় বার্ষিক সাহিত্যসাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, কৃতী শিক্ষার্থী ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মন্নানের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন। শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন শিক্ষার্থী মারুফা আকতার, সাগরিকা মালাকার ও শান্তা বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন, যুক্তিবিদ্যার প্রভাষক নিলুফার ইয়াছমিন। বিশেষ অতিথি ছিলেন, হলদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি সৈয়দ কামাল, হযরত এয়াছিন শাহ্‌ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন, এয়াছিন নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন মহাজন, ডাবুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ মহাজন ও ডাবুয়া তারাচরণশ্যামাচরণ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, . বিকিরণ বড়ুয়া, মোহাম্মদ বজলুর রহমান, মোহাম্মদ আব্দুল জব্বার, মোহাম্মদ লোকমান সিকদার, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ মঈনুল আমীন। অনুভূতি প্রকাশ করেন কৃতী শিক্ষার্থী মো. আব্দুল জাওয়াদ মুস্তাকিম। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন, জামিলা বিনতে আজম চৌধুরী, মুহাম্মদ ইমন তালুকদার, খাদিজাতুল শেফা ও মুহাম্মদ মিশকাত। মানপত্র পাঠ করেন সাবরিনা তালেব। সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতা দাস ও আদনান রামীম। তবলায় সঙ্গত দেন রূপক তালুকদার। পারকিউশনে ছিলো ইকবাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বইপড়া, শিক্ষকের কাছে বিদায়ী শিক্ষার্থীর চিঠি লেখা ও ফুটবল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। শেষে কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম গোলাম মোস্তফা মুহাম্মদ শায়েস্তা খান আল আজহারির আত্মার মাগফেরাত কামনা, এইসএসসি পরীক্ষার্থীসহ সকলের সাফল্য কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অফিস সহকারী এম বেলাল উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিআরবি রক্ষা মঞ্চের অবস্থান কর্মসূচি
পরবর্তী নিবন্ধনতুন প্রজন্মের কাছে স্বর্ণালী যুগের চলচ্চিত্র প্রদর্শন করা নৈতিক দায়িত্ব