বিদেশিদের কাছে ধর্না দেন না শেখ হাসিনা

টেকনাফ আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তারা

টেকনাফ প্রতিনিধি | রবিবার , ৩০ এপ্রিল, ২০২৩ at ৭:১০ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. সিরাজুল মোস্তফা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণের উপর ভরসা রেখে রাজনীতি করছেন, দেশের স্বার্থ রক্ষার জন্য রাষ্ট্র পরিচালনা করছেন। আন্তর্জাতিক সমপ্রদায়কে বন্ধু ভাবেন, বিদেশি কাউকে প্রভু মানেন না, রাষ্ট্র ক্ষমতায় পুনরায় অধিষ্ঠিত হওয়ার জন্য বিদেশিদের কাছে ধর্না দেন না।

গতকাল শনিবার টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টেকনাফ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয় পায়না, ভয় পায় বিএনপির মত দল ক্ষমতায় আসলে বিদ্যুতের বদলে খাম্বা পায়, বিশ্বে দুর্নীতিতে বার বার চ্যাম্পিয়ন হয়। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে এগিয়ে যাচ্ছে।

তাই সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল বশরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়র।

বিশেষ অতিথি ছিলেন রেজাউল করিম, মো. শফিক মিয়া, ইউনুচ বাঙালি, জহির হোসেন, জাবেদ ইকবাল চৌধুরী, আবুল কালাম, সাইফুদ্দিন খালেদ, নুরুল আজিম কনক, উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুল আলম।

বক্তব্য দেন, হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ মোহাম্মদ আলী চেয়ারম্যান, হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মঈনুল হোসেন, সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোনা আলী, বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি এম হামজালাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম মুন্না, সায়েদ আমিন নিশান, পৌর যুবলীগ সা. সম্পাদক মো. আব্দুল্লাহ। মাওলানা আরিফ হোসেনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহমদ হোসেন, মো. ইউছুপ মনো, ইউছুপ ভুট্টো, নবী হোসেন, মুজিবুর রহমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
পরবর্তী নিবন্ধবারশত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা