ঐতিহ্যবাহী আধ্যাত্মিক সংগঠন বাংলাদেশ মুহাম্মদী ক্বাফেলার উদ্যোগে আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতার ২০২৬–এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত সোমবার মুহাম্মদীয়া খানকাহ্ শরিফে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কুরআন উৎসবের সমাপ্তি ঘটে। সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আহসানুল হাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির এডিশনাল এসপি মোঃ সাহাবুদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদীয়া ক্বাফেলার প্রধান খাদেম এ আর এম কামরুল ইসলাম এবং প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রখ্যাত কারী মাওলানা মুহাম্মদ মোসাদ্দেক মোর্শেদ, হাফেজ মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম মাইজভান্ডারী, মাওলানা মুহাম্মদ মনছুরুল হক আলকাদেরী, এডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম।
গত ১ রবিউল আউয়াল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দেড় শতাধিক খুদে ও তরুণ হাফেজে কুরআন অংশ নেন। প্রতিযোগিদের সুললিত কণ্ঠের তিলাওয়াত উপস্থিত শ্রোতাকে বিমোহিত করে। কয়েকটি গ্রুপে বিভক্ত এই প্রতিযোগিতায় বিচারকদের সূক্ষ্ম মূল্যায়নে সেরা ১০জন প্রতিযোগিকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতা পরবর্তী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কুরআনের হাফেজরা সমাজের আলো। এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে নৈতিক ও সুন্দর জীবন গঠনে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানের শেষভাগে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র এবং নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল হাফেজকে বিশেষ উপহার প্রদান করা হয়।
বাংলাদেশ মুহাম্মদী ক্বাফেলার প্রতিষ্ঠাতা এ আর এম কামরুল ইসলামের আহ্বানে এবং এ আর এম সাইফুল ইসলাম সুহাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আল্লামা সালেহ সুফিয়ান মাইজভান্ডারী ফরহাদাবাদী, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, ইঞ্জিনিয়ার মিনার উদ্দিন বাবর, মাওলানা হাফেজ ক্বারী মোছাদ্দেক মোর্শেদ, মাওলানা মনছুরুল হক, মাওলানা রবিউল ইসলাম মাইজভান্ডারী, মাওলানা গোলাম মোস্তফা, নাত খাঁ গোলাম মোস্তফা, শায়ের মোহাম্মদ আকিব রেজা কাদেরী, সরওয়ার আবেদীন কাদেরী, মোঃ রবিউল ইসলাম, মোঃ জাকের চিশতি, মোঃ আনোয়ার হোসেন, মোঃ জিসান প্রমুখ। পরিশেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাহফিলের প্রধান আলোচক ও হযরত শাহ আমানত (রহ.) দরবারের মোতাওয়াল্লী ও সাজ্জাদানশীন হযরত এনায়েত উল্লাহ খান মা জি আ। প্রেস বিজ্ঞপ্তি।













