বিজিএমইএ ফোরাম চট্টগ্রামের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

চেয়ারম্যান রানা, কো-চেয়ারম্যান বেলায়েত-আতিক

| শুক্রবার , ২ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:৫৯ পূর্বাহ্ণ

বিজিএমইএ নির্বাচন ২০২৪–২৬ উপলক্ষে ফোরাম চট্টগ্রামের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন ফোরাম চট্টগ্রামের সিনিয়র সহ–সভাপতি আবদুল মান্নান রানা। এছাড়া কো–চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ফোরাম চট্টগ্রামের সহ–সভাপতি খন্দকার বেলায়েত হোসেন ও ফোরাম চট্টগ্রামের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আতিক।

বুধবার (৩১ জানুয়ারি) ষোলশহরস্থ ফোরাম চট্টগ্রামের অফিসে বিজিএমইএ’র পরিচালক ও ফোরাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক এমডিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। ফোরাম চট্টগ্রামের সহ–সভাপতি মোহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ফোরাম চট্টগ্রামের যুগ্ম সম্পাদক ওয়াদুদ মোহাম্মদ চৌধুরী, আরশাদুর রহমান, বশির উদ্দিন আহমদ, ট্রেজারার সাইফুল্লাহ মনসুর, সাংগঠনিক সম্পাদক এনামুল আজিজ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক রিয়াজ ওয়াইজ, সহ–সাংগঠনিক সম্পাদক কাজী মো. শফিকুল ইসলাম টিটু, এমএ সিদ্দিক চৌধুরী, মোরশেদ কাদের, মির্জা আকবর খোকন, কাজী নুরুল ইসলাম মিটু, শিব্বির আহমেদ, অফিস সচিব মোহাম্মদ তসলিম, মোহাম্মদ হোসাইন প্রমুখ। ফোরামের এই সভায় চট্টগ্রামের বিভিন্ন কারখানার প্রায় ৮০ জন মালিক অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের পিঠা উৎসব
পরবর্তী নিবন্ধহাঁটতে বের হয়ে বাস চাপায় স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু