বিকেএমইএ সহ-সভাপতি গাওহার সিরাজ জামিলের রপ্তানি ট্রফি গ্রহণ

| মঙ্গলবার , ১৬ জুলাই, ২০২৪ at ৮:১২ পূর্বাহ্ণ

বিকেএমইএ’র সহ–সভাপতি ও ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল দেশের রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১–২০২২ অর্থবছরে তৈরি পোশাক (নীটওয়্যার) খাতে মেসার্স ডিভাইন ইন্টিমেটস লিঃ এর পক্ষে জাতীয় রপ্তানি ট্রফি (রৌপ্য) এবং মেসার্স ফোর এইচ ডাইং এন্ড প্রিন্টিং লিঃ এর পক্ষে জাতীয় রপ্তানি ট্রফি (ব্রোঞ্জ) গ্রহণ করেছেন।

গত রোববার ঢাকায় ওসমানী স্মৃতি মিলানায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দুইটি জাতীয় রপ্তানি ট্রফি গ্রহণ করেন।

বাণিজ্যমন্ত্রী আহসানুল হক টিটু এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি এমপি। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব অব চিটাগং রিভার সাইনের ১ম সভা
পরবর্তী নিবন্ধসকলকে নিয়ে একযোগে কাজ করতে চাই : এম পি মোতালেব