বিএইচআরএফ স্টুডেন্ট কাউন্সিল বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় শাখা গঠিত

| মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এরিয়া প্রেজেন্টেশন আয়োজনের ঘোষণার বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) স্টুডেন্ট কাউন্সিল দক্ষিণ জেলার উদ্যোগে বিএইচআরএফ স্টুডেন্ট কাউন্সিল বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় শাখা গঠিত হয়েছে। গতকাল সোমবার বিজিসি ট্রাস্ট মেডিকেল ক্যাফেটেরিয়ায় বিশেষ সভায় আনুষ্ঠানিকভাবে এ শাখা গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএইচআরএফ স্টুডেন্ট কাউন্সিল দক্ষিণ জেলার সভাপতি মো. রাজিব হোসেন রিফাত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)-এর মহাসচিব অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহসান। প্রধান বক্তা ছিলেন–বিএইচআরএফ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. শেখ মুহাম্মদ শহীদুল্লাহ্‌। বিশেষ বক্তা ছিলেন বিএইচআরএফ কালচারাল ইউনিটের সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম। সভায় সর্বসম্মতিক্রমে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় শাখা স্টুডেন্ট কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাট্টলী সিটি কর্পো’ বালিকা বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিস্থাপন
পরবর্তী নিবন্ধচবি ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত