বায়েজিদে ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৭ অক্টোবর, ২০২৪ at ৪:১১ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেন মোড় এলাকা থেকে মাদক মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শুক্রবার বিকেলে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মো. নূর নবী ওরফে নয়ন নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি হাটহাজারী উপজেলার ধলই এলাকার মৃত মফজল আহমদের ছেলে।

র‌্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ–উল–আলম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার এড়াতে নিজের এলাকা ছেড়ে আসামি মো. নূর নবী ওরফে নয়ন নগরীর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজের বিরুদ্ধে হত্যা মামলা
পরবর্তী নিবন্ধভরা মৌসুমে নিষেধাজ্ঞা, খাদে পাহাড়ের পর্যটন