বান্দরবানের বালাঘাটায় জামিয়াতুল কামালাত তালিমুল ইসলাম হেফজ ও এতিমখানায় শিক্ষার্থীদের সুবিধার্থে ৩০০ লিটার জাম্বো ডিপ রেফ্রিজারেটর হস্তান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার বান্দরবানে এপেক্স ক্লাব অব জাহাঙ্গীরনগর, এপেক্স ক্লাব অব ঢাকা, মো. নুরুল হক চৌধুরী ফাউন্ডেশন, রোটারি ক্লাব অব ঢাকা অবনী এবং গুডউইল এডুটেক বিডি যৌথভাবে এই সেবার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশ ন্যাশনাল পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান রুহুল মঈন চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে জেলা–৩ এর জেলা গভর্নর মো. জিয়াউল হক জিয়া, মো. নুরুল আমিন চৌধুরী আরমান, সুপংকর বড়ুয়া, সুফি মনি, কামাল পাসা, এম এ ওয়াজেদ, এপেক্স ক্লাবের বিভিন্ন সংগঠনেন প্রতিনিধিসহ এতিম ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।













