ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বোধিমিত্র মহাথেরের অবদান স্মরণীয়

অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে এমপি মোতাহের

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১৬ মার্চ, ২০২৪ at ৫:৩৭ পূর্বাহ্ণ

পটিয়ায় বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি পাঁচুরিয়া গন্ধকুটি বিহারের অধ্যক্ষ সদ্বর্মশাসনরত্ন বোধিমিত্র মহাথেরের অন্ত্যেষ্টিক্রিয়া গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। দুইদিন ব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম১২ পটিয়া আসনের সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী। এতে সভাপতিত্ব করেন একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ড. জ্ঞানশ্রী মহাথের, প্রধান জ্ঞাতি ছিলেন উপ সংঘরাজ শাসনভন্ত ধর্মপ্রিয় মহাথের, উদ্বোধক ছিলেন বাংলাদেশ সংঘরাজ মহাসভার সহ সভাপতি প্রজ্ঞসারথী প্রজ্ঞানন্দ মহাথের, বক্তব্য রাখেন প্রফেসর ড. জ্ঞানরত্ন মহাথেরো, বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি চেমন আরা তৈয়ব, বুশারদ বসুমিত্র মহাথেরো, জিনানন্দ মহাথেরো, লোকানন্দ মহাথেরো, শীলপ্রিয় মহাথেরো, অধ্যাপক জ্ঞানরত্ন মহাথেরো প্রমুখ।

সমাপনী দিবসে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি অধ্যাপক বনশ্রী মহাথের, উদ্বোধক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্বপ্রিয় মহাথের, প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব পি আর বড়ুয়া, মুখ্য আলোচক ছিলেন বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ সভাপতি প্রফেসর ড. উত্তম বড়ুয়া, রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন যুব লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম প্রমুখ।

এতে প্রধান অতিথি এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বোধিপ্রিয় মিত্র মহাথেরর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি মহামতি বুদ্ধের অমিয় বাণী সমাজের সর্বত্র ছড়িয়ে দিয়ে সবাইকে ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে আলোকিত জীবন গঠনের প্রেরণা যুগিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধনানা পাটেকরের সিনেমা দেখে অস্ত্রের প্রতি নেশা জাগে ডা. রায়হানের
পরবর্তী নিবন্ধবান্দরবানে এতিমখানায় এপেক্স ক্লাবের রেফ্রিজারেটর হস্তান্তর