বাজুস চট্টগ্রাম শাখার সাথে বিভিন্ন আঞ্চলিক সমন্বয় কমিটির নেতৃবৃন্দের মতবিনিময়

| রবিবার , ৭ জুন, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) চট্টগ্রাম শাখার কার্যকরি পরিষদের সাথে চট্টগ্রামের বিভিন্ন আঞ্চলিক সমন্বয় কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা গতকাল শনিবার কোতোয়ালীস্থ বাজুস কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাজুস চট্টগ্রাম শাখার চেয়ারম্যান মৃণাল কান্তি ধরের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জেনারেল সেক্রেটারি কাজল বণিক।

সিনিয়র ভাইস চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকী লিটনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রদীপ গুহ ও শান্তনু বণিক, রাজীব ধর তমাল, বিপ্লব কান্তি ধর, মিনানাথ ধর, নয়ন কুমার ধর, শম্ভু ধর, খোকন ধর, সুজিত কুমার ধর, সত্য কুমার ধর, হরিশংকর ধর, মন্টু চন্দ্র সরকার, মিন্টু ধর, শিমু রাণী দেব, মো. আজিজ উল্লা, রাজীব ধর, অলক চন্দ্র পোদ্দার, অজিত চৌধুরী, ত্রিদীপ চন্দন ধর, কৃষ্ণ বণিক, নির্মল ধর, অনুপম বণিক, ধীমান ধর, রুবেল ধর, শংকর সাহা, রুবেল ধর, উজ্জ্বল গুহ প্রমুখ।

সভায় বাজুস চট্টগ্রামের কার্যক্রম গতিশীলতা বৃদ্ধির জন্য বিভিন্ন দিকনির্দেশনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, গ্রেপ্তার এক
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে গাছ থেকে পড়ে বাকপ্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু