মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চকবাজার থানার আওতাধীন ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীর সিআরবিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুতুব উদ্দিন নয়ন।
এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জালাল, হোসেন, আহসান হাবিব, সদস্য তাজু, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির মাহমুদ খসরু রাজু, ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জানে আলম সাগর, সদস্য সচিব সাগর হোসেন রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার, যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, হানিফ, নিজাম উদ্দিন, সপন, রিমন, সজীব, রনি, মিরাজ, রুবেল, সোহেল, আমান, রাজু, শামীম, হাসানসহ স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মী। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি












