ইসলামিক ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, পীরে কামেল আল্লামা হাফেজ কারী ছৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) ছিলেন উপমহাদেশের একজন উঁচু মার্গের অলিয়ে কামেল। ইসলামের সঠিক আকিদা আদর্শের সমপ্রসারণ ও বিস্তৃতিতে তাঁর প্রাণান্তকর প্রয়াস–প্রচেষ্টা সমুজ্জ্বল দৃষ্টান্ত। জীবদ্দশায় তিনি প্রায় ৩ শতাধিক দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। যা বিস্ময়ের বিস্ময়। তাঁর মানবিক কর্মযজ্ঞ ভবিষ্যৎ প্রজন্মকে উদ্দীপ্ত করবে। তিনি ছিলেন একজন যুগ শ্রেষ্ঠ সংস্কারক। গত ৪ জুন পবিত্র মক্কা নগরীতে আল্লামা হাফেজ কারী ছৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) এর ৩৪ তম সালানা ওরস মোবারক উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা শফিউল বশরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, ইসলামিক ফ্রন্টের মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর (মা.জি.আ)। প্রধান বক্তা ছিলেন, হাফেজ মাওলানা ইদ্রিস আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইন। মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিমের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন, মুহাম্মদ আক্কাস উদ্দীন খন্দকার। বক্তব্য দেন, লায়ন মুহাম্মদ কামাল উদ্দিন, মাওলানা ফরিদ আহমদ। শেষে বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে দোয়া, মিলাদ কিয়াম ও আখেরী মুনাজাত অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












