বাংলাদেশ কলেজ–বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)-এর চট্টগ্রাম জেলা শাখার ১২তম, চট্টগ্রাম মহানগর শাখার ৭ম এবং চট্টগ্রাম বিভাগীয় শাখার ৩য় দ্বি–বার্ষিক সম্মেলন আজ শনিবার অনুষ্ঠিত হবে। নগরীর জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান সকাল সাড়ে নয়টায় শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদার। সম্মেলন উদ্বোধন করবেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক রণজিত কুমার দে। বিশেষ অতিথি থাকবেন বাকবিশিস’র কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য অধ্যাপক উত্তম চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, ঢাকা মহানগর কমিটির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান মজুমদার, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মো. আকমল হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল ওয়াহেদ মিয়া, বিটিএ চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজন, সম্মেলনে সভাপতিত্ব করবেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ নূরুল আফছার।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বেলা দুইটা ৩০ মিনিটে সাংগঠনিক অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে আগামী কার্যমেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন ও সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে।
সংশ্লিষ্ট সকল শিক্ষক প্রতিনিধি ও সদস্যদের যথাসময়ে উপস্থিত হয়ে সম্মেলনকে সফল করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।













