শ্রমিকদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করছে বলে মন্তব্য করেছেন সংগঠনের কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী জোন–৪ এর উদ্যোগে সম্প্রতি অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জোন পরিচালক ও মহানগরীর সহ–সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ আদিল।
প্রধান অতিথির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, একজন খাঁটি মানুষ হওয়ার পূর্বশর্ত হলো মহান আল্লাহর প্রতি আনুগত্যশীল হওয়া। ইসলামী আদর্শে গড়ে ওঠা শ্রমিক সমাজই দুনিয়া ও আখিরাতে সফল হতে পারে।
এতে আলোচক ছিলেন, মহানগর সহ–সভাপতি নজির হোসেন, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, ডা. মুহাম্মদ জসিম উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।














