বাঁশখালীর বাহারছড়া ইউপির উপনির্বাচন ৯ মার্চ

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:২৩ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম গত ২৫ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। সেখানে বর্তমানে প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ। এই ইউপির চেয়ারম্যানের শূন্যপদে উপ–নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, আগামী ৯ মার্চ এই ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ–নির্বাচন অনুষ্ঠিত হবে। রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারি, আপিল ১৬–১৮ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ১৯–২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি, ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১০টি ভোটকেন্দ্রে ৩১ হাজার ২৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে উপনির্বাচনকে সামনে রেখে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহের হিড়িক পড়েছে। গতকাল বুধবার দুপুর পর্যন্ত এম. বখতেয়ার উদ্দিন চৌধুরী প্রকাশ করিম ভান্ডারী, মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী প্রকাশ মুন্সি করিম, মোহাম্মদ জসীম উদ্দিন প্রকাশ খোকন, আনছারুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ সেলিম উদ্দিন, দেলোয়ার আজিম, মোহাম্মদ নাছির উদ্দিন খাঁন মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

পূর্ববর্তী নিবন্ধএডিআর কার্যক্রম সরকারের যুগান্তকারী পদক্ষেপ
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী বইমেলা উদ্বোধন করবেন আজ