বাঁশখালীতে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

ট্রাকে তল্লাশি

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২০ জুন, ২০২৬ at ৯:৫২ পূর্বাহ্ণ

বাঁশখালীতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও ১টি ট্রাকসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ । গত বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বাঁশখালীর কালীপুর ইউনিয়নস্থ গুনাগরি খাসমহলের উত্তর পাশে পেকুয়া টু চট্টগ্রাম আঞ্চলিক সড়কের ঈমানদার মার্কেটের সামনে পাকা রাস্তার উপর চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রাকের চালক হাফিজ হাওলাদার (২৮), এর ড্রাইভিং সিটের পাশের টুলবঙ থেকে দেখানো ১০ দশ হাজার পিস ইয়াবা উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। সে বাগেরহাট জেলার বাগেরহাট সদর বৈটপুর ইউপির ভদ্রপাড়া এলাকার মৃত জব্বার হাওলাদারের ছেলে ।

এ ঘটনায় হাফিজ হাওলাদারের বিরুদ্ধে এসআই আরিফ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মাদক ও ইয়াবা নির্মূলে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক ।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় বাজেটে কী পেল নারী?
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা