বাঁশখালীতে স্বাধীনতা দিবস ফুটবল টুর্নামেন্টে ছনুয়া চ্যাম্পিয়ন

| শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ১১:১৯ পূর্বাহ্ণ

বাঁশখালীতে কালীপুরে শহীদ জিয়া স্মৃতি সংসদ আয়োজিত স্বাধীনতা দিবস ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ছনুয়া খেলোয়াড় সমিতি। গতকাল শুক্রবার বিকালে কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ছনুয়া খেলোয়াড় সমিতি ১০ গোলে সাতকানিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বাপ্পারাজ। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মো. সালাউদ্দিন, সেরা গোলকিপার নির্বাচিত হয় সালাউদ্দিন (সালো),সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয় মো. তৌহিদ। বাঁশখালী উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক দিদারুল ইসলামের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। উদ্বোধক ছিলেন সাবেক কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা কেন্দ্রীয় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দ্র শেখর মল্লিক, খোরশেদ আলম, রেজাউল হক চৌধুরী, এম এ আবদুল হক, সাইদুল হক সাঈদ, দেলোয়ার আজিম, নজরুল ইসলাম, জসিম উদ্দিন, আবু আহমদ, মোহাম্মদ আলী, শোয়াইবুল ইসলাম কায়েস, নুরুল ইসলাম, সেলিম উদ্দীন, জোনাইদ সিকদার।

এসময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সার্জেন্ট সেলিমুল হক, মো. বেলাল উদ্দীন মুন্সি, আবু ছালেক, মো. শিহাব উদ্দীন,হেলাল উদ্দীন, মোহাম্মদ মারুফ, মো. এরশাদসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। খেলা শেষে চ্যাম্পিয়ন দল ছনুয়া খেলোয়াড় সমিতির টিমম্যানেজার মো. জিলহাজ উদ্দিন নুরুল আবছার সিকদারসহ খেলোয়াড়দের হাতে ট্রফিসহ ৫০ হাজার এবং রানারআপ দলকে ট্রফি সহ নগদ ৩০ হাজার টাকা প্রাইজ মানি তুলে দেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে শ্রীলঙ্কা নারী দল
পরবর্তী নিবন্ধআবদুল জব্বারের বলি খেলা ২৫ এপ্রিল