বাঁশখালীতে ভুয়া দাখিলা চক্রের সদস্য গ্রেপ্তার

১ লাখ টাকা জরিমানা, ৩ মাসের কারাদণ্ড

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ২৭ এপ্রিল, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার কালীপুর সাবরেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ভূমি উন্নয়ন কর বা দাখিলা কাটার অভিযোগে এক প্রতারক চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে একটি শপিং কমপ্লেঙের নিচতলার দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার কাথরিয়া ইউনিয়নের বাগমারা এলাকার হেলাল উদ্দিনের ছেলে রিপন উদ্দিন (২৫)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে রিপন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার পদবি ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে ক্লোন দাখিলা কেটে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।আটকের পর দেওয়া ভিডিও স্বীকারোক্তিতে রিপন উদ্দিন এসব কর্মকাণ্ডের কথা স্বীকার করেন। এ অভিনব প্রতারণার দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধসেবা দিতে গ্রহীতার দোরগোড়ায় হিসাব রক্ষণ কর্মকর্তা
পরবর্তী নিবন্ধপার্থিব ভোগবিলাস মৃত্যুর পর সঙ্গ ত্যাগ করে, নেক আমল সঙ্গী হয় অনন্তজীবনে