বশরত শাহ’র (রাহ.) ওরশ উপলক্ষে মিলাদ মাহফিল

| বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

শাহসুফি বশরত শাহ (রাহ.)-এর ওরশ শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাটহাজারী উপজেলার মর্দ্দন ফকির মসজিদ ও মাজার প্রাঙ্গণে আয়োজিত এই মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এনামুল ইসলাম তালুকদার। মিলাদ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আল্লামা হাসান রেজা কাদেরী। এসময় আরও বক্তব্য দেন আল্লামা আহমদুল হক মাইজভাণ্ডারী ও আল্লামা নাজিমুল হক আল কাদেরী।

বক্তারা তাঁদের আলোচনায় শাহ সুফি বশরত শাহ (রাহ.)-এর আধ্যাত্মিক জীবন, ত্যাগ ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং ইসলামের শান্তি, ভ্রাতৃত্ব ও নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে খতমে কুরআন ও খতমে গাউসিয়া পাঠ করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ওরশ উপলক্ষে আয়োজিত এ মিলাদ মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লি ও আশেকানরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার