চট্টগ্রাম নগরীর বন্দরে ইয়াবাসহ মো. সোহেল শেখ (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্দর থানার কুমারী দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার সোহেল শেখ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ এলাকার মৃত আব্দুল কুদ্দুছ শেখের ছেলে। অভিযানে তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, থানা পুলিশের নিয়মিত অভিযানে মাদকসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।













